বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জালকুড়িতে ছাত্রদল-যুবদল নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাসুকুল ইসলাম রাজীব রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ,গাঁজা, ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার  ফতুল্লায় ৫ বছরের শিশুকে চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলা সহ ৮ জন আসামী গ্রেপ্তার  মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শীঘ্রই কুতুবপুরে অভিযান: এসপি ফতুল্লায় বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ সন্ত্রাসী বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল   যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ঘোষণা করায় মহানগর যুবদলের আনন্দ মিছিল  যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, আগামী দিনে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে: সজল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ,গাঁজা, ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জে একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ।  বুধবার (১০ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসনকেন্দ্র ও কায়েতপাড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৮৫ বোতল বিদেশী মদ, ৫ শত গ্রাম গাঁজা, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিল, ৪১ পিস ইয়াবাসহ পুলিশ ৬ কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯), বাবু লাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া(২৪), চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ফরহাদ হোসেন (২২), রনি মিয়া (২৬) ও কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাস্মদ দিলু (৩০)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাবো পৌরসভা, গোলাকান্দাইল ইউনিয়ন ও কায়ত পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৬ মাদক কারবারিকে গ্রফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে থানা থেকে মাদকসহ ৬ জন গ্রেপ্তারের তথ্যদিলেও গণমাধ্যমে ৫ জনের ছবি দেয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবি তোলার সময় প্রচন্ড ঝড় শুরু হওয়ায় দ্রুত ছবি তুলতে গিয়ে ধৃত অপর আসামিকে গারদখানা থেকে বের করা আর সম্ভব হয়নি।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।