বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ সন্ত্রাসী বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল   যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ঘোষণা করায় মহানগর যুবদলের আনন্দ মিছিল  যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, আগামী দিনে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে: সজল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মাসুদুজ্জামান  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবর উদ্যােগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে: সাখাওয়াত  সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের ছাত্রদল-যুবদলের দুই নেতা গ্রপ্তার 

ফতুল্লায় বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ সন্ত্রাসী বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিবারের বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি, কুপিয়ে ও পিটিয়ে আহত করা, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ও মামলার বাদী মো. আলম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ জুন সকাল ১০টার দিকে ফতুল্লা মডেল থানাধীন শাহী মহল্লার মায়ের দোয়া কমিউনিটি সেন্টার সংলগ্ন তাদের পৈত্রিক ও বসতবাড়িতে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা, লোহার রড, ছেনি ও ধারালো রামদা নিয়ে অভিযুক্তরা বাড়িতে অনধিকার প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা প্রথমে বাড়িতে থাকা নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানি করে। পরিবারের সদস্য সাজেলের স্ত্রী নিশি (২২) এর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং তার পরিধেয় বস্ত্র ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত মো. শাহজাহান, মো. আলী আরশাদ, নয়ন, রিপন, মো. সোহাগ, অনন্যাসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে রামদার কোপে গুরুতর আহত হন সিহাব (২১)। এছাড়া রোকসানা আক্তার (৪৫), নিশি (২২), সায়েন্না আক্তার (৩৮) ও রাজন (৩৮) গুরুতর আহত হন। তাদের মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলার সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং কয়েকটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. শাহজাহান (৫৬), মো. আলী আরশাদ (৫৭), নয়ন (৪০), রিপন (৪৫), মো. সোহাগ (৪০), অনন্যা (৩০) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের নাম উল্লেখ করা হয়।

মো. আলম বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ২০, তারিখ ৬ জুন ২০২৬। কিন্তু মামলার আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।