বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি: সাংসদ কালাম জিয়াউর রহমান বাংলাদেশকে মাথা উঁচু করে বিশ্বের সঙ্গে কথা বলার শিক্ষা দিয়েছেন: মাসুদুজ্জামান  নারায়ণগঞ্জে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহনে বিতর্ক উৎসব ১৫ জুন থেকে শুরু  সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ, চুন কারখানার মালিককে কারাদন্ড ও জরিমানা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শরীফ গ্রেপ্তার  বন্দরে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ  জালকুড়িতে ছাত্রদল-যুবদল নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাসুকুল ইসলাম রাজীব রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ,গাঁজা, ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার  ফতুল্লায় ৫ বছরের শিশুকে চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলা সহ ৮ জন আসামী গ্রেপ্তার 

নারায়ণগঞ্জে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহনে বিতর্ক উৎসব ১৫ জুন থেকে শুরু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে সদরের ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’। আগামী ১৫ জুন থেকে শুরু হওয়া এই ৮ দিনব্যাপী আয়োজনকে ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।

‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বিতর্ক উৎসব উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে ইউএনও বলেন, ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় এ আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাধারার বিকাশ এবং জলবায়ু বিষয়ক সচেতনতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ২৮টি এবং প্রাথমিক পর্যায়ের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৬০০-এর বেশি। শিক্ষার্থীদের সহযোগিতায় ৬০ জন শিক্ষকও থাকছেন।

উৎসবের প্রথম দিন ১৫ জুন অনুষ্ঠিত হবে বিতর্ক বিষয়ক কর্মশালা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। এরপর দুপুর ২টা থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপের কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের বিতর্কের মৌলিক কাঠামো ও কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হবে।

মূল প্রতিযোগিতা শুরু হবে ১৭ জুন থেকে এবং চলবে ২১ জুন পর্যন্ত। এ সময় নারায়ণগঞ্জ সদরের দুটি ভেন্যু- কমর আলী উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ ভবনে একযোগে বিতর্ক অনুষ্ঠিত হবে। মোট ৮টি কক্ষে ৬০টি বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উৎসবের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে। ফাইনাল পর্বে মডারেটর হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা। এছাড়া জাতীয় পর্যায়ের বিতার্কিকরাও বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, নারায়ণগঞ্জ একটি শিল্পঘন এলাকা হওয়ায় এবারের বিতর্কের বিষয়বস্তু রাখা হয়েছে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাবকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সম্ভাব্য সমাধানের পথ খোঁজাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

ইউএনও বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে রেখে সৃজনশীল কাজে সম্পৃক্ত করবে এবং সুস্থ বিনোদনের একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

এ আয়োজনে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অব বাংলাদেশ’। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার, একাত্তর টিভি, আরটিভি, বাংলাভিশন ও আমার দেশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা রাজস্ব সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের দেবযানী কর, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।