বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি: সাংসদ কালাম জিয়াউর রহমান বাংলাদেশকে মাথা উঁচু করে বিশ্বের সঙ্গে কথা বলার শিক্ষা দিয়েছেন: মাসুদুজ্জামান  নারায়ণগঞ্জে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহনে বিতর্ক উৎসব ১৫ জুন থেকে শুরু  সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ, চুন কারখানার মালিককে কারাদন্ড ও জরিমানা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শরীফ গ্রেপ্তার  বন্দরে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ  জালকুড়িতে ছাত্রদল-যুবদল নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাসুকুল ইসলাম রাজীব রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ,গাঁজা, ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার  ফতুল্লায় ৫ বছরের শিশুকে চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলা সহ ৮ জন আসামী গ্রেপ্তার 

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ, চুন কারখানার মালিককে কারাদন্ড ও জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরির অভিযোগে এক চুন কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুন) আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁওয়ের আওতাধীন এলাকায় অবৈধ গ্যাস লাইন ও সংযোগ বিচ্ছিন্ন করতে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানকালে সোনারগাঁও জাদুঘর সংলগ্ন ইছাপাড়া এলাকার একটি অবৈধ চুন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরির প্রমাণ পাওয়ায় মেসার্স প্রান্ত ট্রেডার্স এর মালিক মো. আবু বক্কর (২৬), কে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।