, , ,
শিরোনামঃ
অসুস্থ অটোচালক আলেকের পাশে যুবদল নেতা সজিব, চিকিৎসায় আর্থিক সহায়তা সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশে দুই যুবকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ শিশু-কিশোরদের খেলার মাঠে মাসব্যাপী মেলা, ইজারা বাতিলের দাবিতে খানপুরে সড়ক অবরোধ মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: খোরশেদ পোশাকশ্রমিকদের ১৭ হাজার টাকার মজুরি প্রত্যাখ্যান, কাঠামো পুনর্নির্ধারণের দাবি বাসদের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী ও চাঁদাবাজির মামলাসহ গ্রেপ্তার ১৫ ওমরাহ যাত্রীদের টিকিটের নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, ফলস সিলিংয়ে লুকিয়েও রক্ষা পেলেন না রবিউল মমিনউল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা, দোয়া ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কার্যক্রম সম্প্রসারণ, ১৫ ট্রাকে মিলছে সাশ্রয়ী চাল ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ঘিরে মিয়া চাঁনের বার্তা, ইতিহাস গড়তে ঢাকায় যাওয়ার আহ্বান

মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: খোরশেদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে জামতলা পঞ্চায়েত ও ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত জামতলা কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামতলা পঞ্চায়েতের সহসভাপতি ও ব্যবসায়ী নেতা মো. সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, শিশু-কিশোরদের মাদকাসক্তি ও কিশোর গ্যাং সংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকার শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির আয়োজন করেছে এবং স্কুল পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করেছে। এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তাদের শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। তাই প্রতিটি এলাকায় এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে মীম শরৎ গ্রুপের সহযোগিতায় আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে আরও দুটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন খোরশেদ। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি এবং নতুন খেলোয়াড় গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।

স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার প্রত্যয়ে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।