, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ফেনসিডিলসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদরে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শেখ মোহাম্মদ অপুর নেতৃত্বে যুবদলের বিশাল মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহম্মেদ যুবদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত একটি বিশাল মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে র‌্যালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল র‌্যালিটি নগরীর মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়। পরে র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শেখ মোহাম্মদ অপুর নেতৃত্বে যুবদলের মিছিলটি র‌্যালিতে আলাদা করে নজর কাড়ে।

এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।