, , ,
শিরোনামঃ
অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা: ডিসি রায়হান কবির দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয়, বিএনপি তা করবে: রাজীব রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দ্বায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা সোহেল সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার 

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের কঠোর নির্দেশনায় কঠোর অবস্থানে গেছে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর।

বন্দর উপজেলার কেওঢালা এলাকায় পরিচালিত অভিযানে অবৈধভাবে পরিচালিত ২টি ইটভাটা থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

জরিমানাকৃত ইটভাটা দুটি হলো
(১)খান ব্রিকস ম্যানুফেকচার কেওঢালা, মদনপুর, বন্দর। জরিমানা ৭০,০০০টাকা।
(২)মেসার্স আল্লাহ মহান ব্রিকস, বাগদোবাড়িয়া, কেওঢালা, বন্দর। জরিমানা: ৮০,০০০টাকা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অনুমোদনহীনভাবে পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে ভাটা দুটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা-প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।