, , ,
শিরোনামঃ
বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দলীয় সকল পদ ফিরে পেতে পারেন এমপি মান্নানের পুত্র সজিব  নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রাসেলকে কোর্ট চত্বরের বাহির থেকে গ্রেপ্তার  বন্দরে সিএসডি জামে মসজিদের পানির মোটরসহ অন্যান্য জিনিসপত্র চুরি ঘটনায় ৩ জন গ্রেপ্তার  বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার  টানা বৃষ্টিতে রেইনকোট পরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে মানবিক ডিসি জাহিদ খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ খেলোয়াড়দের ভাতার ঘোষণা মামুন মাহমুদের তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে সাবেক যুবদল নেতাকর্মীদের দুই মাসব্যাপী কর্মসূচি অব্যাহত উপপরিচালক পদে পদোন্নতিতে জেলা তথ্য অফিসার কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা রুপগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইএসকাফ জব্দ; ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে কম্বলবোঝাই ক্যাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার 

বন্দরে সিএসডি জামে মসজিদের পানির মোটরসহ অন্যান্য জিনিসপত্র চুরি ঘটনায় ৩ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বন্দরে সিএসডি জামে মসজিদের পানির মোটরসহ অন্যান্য জিনিসপত্র চুরি ঘটনায় ২ চোর ও ভাঙ্গারী ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) রাত আড়াইটায় উল্লেখিত মসজিদে এ চুরি ঘটনা ঘটে।

গ্রেপ্তারব্যাক্তিরা হলো বন্দর লেজারার্স এলাকার হারুন মিয়ার ছেলে রুবেল (৩২) একই থানার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার স্বপন মিয়ার ছেলে সিফাত (১৭) ও একই থানার মাহামুদনগর এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী ইব্রাহিম (৫০)।

এ ঘটনায় পুলিশ গ্রেপ্তার চোরদের জিজ্ঞেসাবাদের পর চুরি ঘটনার ওই দিন দুপুরে মাহামুদনগর একটি ভাঙ্গারী দোকানে অভিযান চালিয়ে  চোরাইকৃত একটি পুরাতন পানি তোলার কাজে ব্যবহৃত পাম্প, ১টি আইপিএস চার্জার বক্স, তামা অ্যালুমিনিযামের ২৫ কেজী স্ক্যব ও একটি লোহার তৈরী লক কাটার যন্ত্র  উদ্ধার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে  সিএসডি জামে মসজিদ কমিটির সেক্রেটারী শাহজাহান মিয়া বাদী হয়ে গ্রেপ্তার ২ চোরসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৬(৮)২৬।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  আটককৃত চোর রুবেল ও সিফাত দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকার অবাধে চুরি করে  চোরাইকৃত মালামাল ভাঙ্গারী ব্যবসায়ী ইব্রাহিমের নিকট বিক্রি করে আসছিল।

পরে পুলিশ গ্রেপ্তারব্যাক্তিদের উল্লেখিত মামলায় বুধবার (৮ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।