, , ,
শিরোনামঃ
শ্রমিকদের সচেতনতায় ভেস্তে গেছে পোশাকশিল্প ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত: রাজীব শ্রমিক অসন্তোষের মধ্যেও সচল সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের শিল্পাঞ্চল, সমন্বয়ে নেতৃত্বে সজীব ঘুষ-হয়রানি বন্ধ হলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারব’—মাসুদুজ্জামান বন্দরে পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জনকের মৃত্যু, মর্গে মরদেহ শ্রমিক অসন্তোষে ইন্ধনদাতাদের হুঁশিয়ারি এমপি নজরুল ইসলাম আজাদের, বিসিক শিল্পাঞ্চলে কারখানা পরিদর্শন শ্রমিক অসন্তোষ নিরসনে নারায়ণগঞ্জে সমন্বয় বৈঠক, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ রূপগঞ্জে নাশকতার অভিযোগে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার শ্রমিক অসন্তোষে এনসিপি-জামায়াতের ভূমিকা প্রশ্নবিদ্ধ, ক্ষোভ ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানের শ্রমিক আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ নয়, নাশকতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার শ্রমিক অসন্তোষকে ‘পরিকল্পিত’ দাবি এমপি দিপুর, পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ

বন্দরে পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জনকের মৃত্যু, মর্গে মরদেহ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহ ও দাম্পত্য জীবনের টানাপোড়েনের জেরে সুজন (৩২) নামে তিন সন্তানের এক জনকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বালিয়াগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুজন পেশায় একজন ওস্তাগার। তিনি বালিয়াগাঁও এলাকার বদু ওস্তাগারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সংসারের আর্থিক অনটনের কারণে সুজনের স্ত্রী সালমা বেগম জীবিকার তাগিদে সৌদি আরবে প্রবাসে রয়েছেন। এদিকে পারিবারিক ও দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মুঠোফোনে কথা-কাটাকাটি হতো। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে যেকোনো সময় নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়।

খবর পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।