, , ,
শিরোনামঃ
এসপি হাবিবুরের কঠোর অভিযানের মধ্যেই সোনারগাঁয়ে পুলিশি কার্যক্রম নিয়ে প্রশ্ন কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে সরকারি ভূমি কর্মকর্তার উপস্থিতিতে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে মারধরের অভিযোগ গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন আলীরটেক-ডিক্রিরচর ঘাটে শীতলক্ষ্যায় সেতু নির্মাণের উদ্যোগ চেয়ে সংসদ সদস্য মাধবী মার্মা’র আবেদন অভিযোগের টেবিলে ২৭ গল্প, কারও চিকিৎসা কারও মেয়ের বিয়ে—দ্রুত উদ্যোগ ডিসি জাহিদুলের চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ফেনসিডিলসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

​নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা না পেয়ে উম্মে হানি ডলি (৪০) এক নারী দোকানদারকে কুপিয়ে জখম, শ্লীলতাহানি এবং দোকান ভাঙচুর করে নগদ টাকাসহ মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে বন্দর থানাধীন তিনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় ভুক্তভোগী নারী উম্মে হানি ডলি (৪০) বাদী হয়ে স্থানীয় অভিযুক্ত মোঃ শ্যামল (৩৫), মোঃ সুমন (২৬), মোঃ মোস্তাকিম (২৫) ও মোঃ মোস্তফা (৬৫)-কে বিবাদী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী জানান দীর্ঘদিন ধরে তিনগাঁও এলাকায় মুদির দোকান চালিয়ে আসছেন। প্রায় ৬ মাস আগে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী শ্যামল ও সুমনের মাদক বিক্রিতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর থেকে তারা প্রতিদিন ১,০০০ টাকা করে চাঁদা দাবি ও হুমকি দিয়ে আসছিল। গত ৫ সেপ্টেম্বর থেকে তারা চাঁদার দাবি বাড়িয়ে প্রতিদিন ৫,০০০ টাকা করে দিতে চাপ দেয়।

১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী দোকানে থাকাকালীন অভিযুক্তরা সুইচ গিয়ার ও ধারালো দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে শ্যামল ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে ওই নারীর ডান হাতে পোছ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। অন্য অভিযুক্তরা তার পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি করে।

হামলাকারীরা দোকানের একটি ৫৫ ইঞ্চি টিভি ভেঙে ফেলে এবং ক্যাশ বাক্স থেকে নগদ ১,৫০,০০০ (এক লাখ ৫০ হাজার) টাকাসহ দোকানের সমস্ত মালামাল লুট করে নেয়। এতে ভুক্তভোগীর আনুমানিক ৪,৫০,০০০ (চার লাখ ৫০ হাজার) টাকার ক্ষতি হয়।

ভুক্তভোগীর ডলির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।

​বন্দর থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।