, , ,
শিরোনামঃ
চাষাড়ায় ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলা আধুনিক জিয়া হল কমপ্লেক্সের নকশা ও ৩ডি মডেল উপস্থাপন সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের শিশু ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড  জোসেফের মায়ের মৃত্যুতে মহানগর যুবদল আহ্বায়ক সজলের শোক ডেঙ্গুতে আক্রান্ত বিএনপি নেতা এড. টিপুকে দেখতে বাসায় ছুটে গেলেন নেতাকর্মীরা সোনারগাঁয়ে ভুয়া RAB-এর দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার কটি-ওয়াকিটকি অসহায় পা বিকলাঙ্গ ব্যক্তির পাশে এনডিএ চেয়ারম্যান রাজীব,  বিএনপির নেতা জাকির হোসেনের মাধ্যমে এক মাসের বাজার প্রদান তিন দিন ধরে পানির পাম্প বিকল, তীব্র গরমে নাসিক ৮ নং ওয়ার্ড চৌধুরীবাড়িতে পানির জন্য হাহাকার যুবদল নেতা জোসেফ এর মমতাময়ী মায়ের মৃত্যুতে জুয়েল প্রধানের গভীর শোক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডিসি

বন্দরের শিশু ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বন্দর থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলায় মনির হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মমিনুল ইসলাম এই রায় দেন বন্ধর থানা মামলা নং ৩২ (৭) ২২। রায় ঘোষণার সময় আসামি মনির হোসেন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসমা হেলেন বিথী জানান, ২০২২ সালে নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার হয়।

বিজ্ঞ আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দুই মাসের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।

পিপি আসমা হলেন বিথী বলেন, এই রায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে বিচার নিশ্চিত করবে। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে শিশুর পরিচয় ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা সবার দায়িত্ব।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষের দায়িত্ব হল ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের সর্বোচ্চ আইনগত সহায়তা প্রদান করা। আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। আমি আশা করি এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী ও তার পরিবার ন্যায় বিচারের প্রতি আস্থা ফিরে পাবেন এবং সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।