, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের জরিমানা নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ২কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ৩ জন গ্রেফতার শহীদ শাওনের ৫ম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত পুলিশ সুপাররে নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ জন

বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) মো. আব্দুল করিম শেখকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিদায়ী কর্মকর্তা মো. আব্দুল করিম শেখের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি তার নতুন কর্মস্থলে সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক ব্যবস্থাপনায় মো. আব্দুল করিম শেখ দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

তিনি বলেন, “একজন কর্মকর্তা হিসেবে তিনি যে পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা নতুন কর্মস্থলেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। তার কর্মদক্ষতার মাধ্যমে পুলিশের সুনাম আরও বৃদ্ধি পাবে।”

পুলিশ সুপার আরও বলেন, বদলি সরকারি চাকরির স্বাভাবিক প্রক্রিয়ার একটি অংশ। কর্মস্থল পরিবর্তন হলেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সম্মাননা গ্রহণকালে ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) মো. আব্দুল করিম শেখ আবেগাপ্লুত কণ্ঠে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে জেলা পুলিশের সব পর্যায়ের কর্মকর্তা ও সহকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব হতো না।”

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। নতুন কর্মস্থলেও একই মনোবল ও নিষ্ঠা নিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিদায়ী কর্মকর্তা মো. আব্দুল করিম শেখের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

পরে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) মো. আব্দুল করিম শেখকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।