রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও কার্তুজসহ ১ জন গ্রেপ্তার  ফতুল্লার উত্তর ভূঁইগড়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ  চাষাঢ়া থেকে র‌্যাবের পরিচয়ে প্রতারণা, দুইজন আটক  চনপাড়ায় পুলিশের থেকে আসামি ছিনতাই; যুবদল নেতা শামীম মিয়াসহ ছয়জনকে কক্সবাজারে গ্রেপ্তার  আদমজী বিহারী ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে ১২ জন আটক ফতুল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ দুইজন গ্রেপ্তার  কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে শীর্ষ সন্ত্রাসী ক্যাডার সোহেল গ্রেপ্তার  কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন টিআই এম এ করিম সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ  কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

ফতুল্লা পাইলট স্কুলকে ঘিরে এক সময় মাদকের ঘাঁটি তৈরী হয়েছিল: রিয়াদ চৌধুরী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী বলেন,  খেলাধুলা মানসিক বিকাশের পাশাপাশি মানুষকে অপরাধ থেকে বিরত রাখে। সমাজের দায়িত্বশীল, জনপ্রতিনিধিদের উচিত এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। এর জন্য প্রয়োজন বেশী বেশী খেলাধুলার আয়োজন করে যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা।’

শুক্রবার (৮ নভেম্বর) রাতে ফতুল্লা পাইলট স্কুলের ছোট মাঠে এই কথা বলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী। দাপা কবরস্থান রোড যুব সংঘ‘র আয়োজিত নাইট ডিগবার ফুলবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ চৌধুরী বলেন, ফতুল্লা পাইলট স্কুলকে ঘিরে এক সময় মাদকের ঘাঁটি তৈরী হয়েছিল। ৫ আগষ্টের পর তা আর নেই। এখন পাইলট স্কুলের এই মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হবে। যে সমস্ত মাঠে খেলাধুলা হচ্ছে না সে সমস্ত মাঠগুলোকে খেলার উপযুক্ত করার উদ্যোগ নিতে হবে। ফতুল্লা ডিআইটি মাঠ এতোদিন কুক্ষিগত করে রাখা হয়েছিল। আমরা সেই মাঠ এখন খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিয়েছি। এভাবে প্রতিটি এলাকার খেলার মাঠগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করা প্রয়োজন।

ফতুল্লা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, সাংবাদিক মনির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমীন সিকদার, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আ. খালেক টিপু, সাবেক ছাত্র নেতা জুয়েল আরমান, যুবদল নেতা জাহিদ, হোসেন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।