শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমাদের আদর্শিকভাবে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে: আশা আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আড়াইহাজারে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  আইভীর মুক্তির পর চুনকা কুটিরের চারপাশে পুলিশের নজরদারি, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় ১৫ শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার  শিল্প ও বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়নে গঠিত হলো “এনডিএ” প্রজ্ঞাপন জারি ৫ দিনেও পরিচয় মিলেনি ডেমরা থেকে উদ্ধার হওয়া লাশের রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দু’জন নারায়ণগঞ্জে গ্রেপ্তার  নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের তালা ভেঙ্গে মালামাল চুরি

ফতুল্লায় ১৫ শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় এক বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পুড়িয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৬টার দিকে ফতুল্লার দেওভোগ বাঁশমুলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ বিল্লাল হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী আমেনা বেগম (২০)। তাঁরা ফতুল্লার দেওভোগ বাঁশমুলি এলাকার জনৈক আরিফের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বিল্লাল হোসেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সোহরাব খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল বাঁশমুলি এলাকায় বিল্লাল হোসেনের ভাড়াকৃত শয়ন কক্ষে হানা দেয়। এ সময় ঘর তল্লাশি করে ১৫০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার কাগজসহ মোট ওজন ৭ কেজি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়ায় থেকে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজাসহ তাঁদের হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এবং অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।