, , ,
শিরোনামঃ
সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর ও আটকে রাখার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে জমিয়ত নেতা ফেরদাউসুরের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ফের বিতর্কে সিদ্ধিরগঞ্জ বিএনপি নেতা ইকবাল, প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত ফতুল্লায় বিরিয়ানির দোকানের ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি, মৎস্যজীবী দল নেতার ভিডিও ভাইরাল জালকুড়িতে দাঁড়িয়ে থাকা লরির চাকায় দুর্বৃত্তদের আগুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ সিদ্ধিরগঞ্জে মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগ, নীট কনসার্নের পরিচালকসহ দুজন পুলিশ হেফাজতে সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির ‘লীগ প্রতিরোধ’ কর্মসূচি, দিনভর অবস্থান ও বিক্ষোভ মিছিল

ফতুল্লায় বিরিয়ানির দোকানের ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি, মৎস্যজীবী দল নেতার ভিডিও ভাইরাল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে ফতুল্লায় একটি বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন।’ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকার একটি বিরিয়ানির দোকানে এ ঘটনা ঘটে। হুমকির শিকার ম্যানেজারের নাম খোকন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এইচ এম হোসেন উত্তেজিত অবস্থায় দোকানের ম্যানেজার খোকনের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে তাঁকে গুলি করে হত্যার হুমকি দিতে শোনা যায়।

দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক নারী চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নিতে এসে ক্যাশে টাকা দেওয়ার বিষয়ে দাবি করেন। তবে ম্যানেজার খোকন টাকা বুঝে না পাওয়ায় বিরিয়ানি দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে ওই নারীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়।

ওই কর্মচারীর দাবি, পরে ওই নারী এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় হোসেন ম্যানেজারের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলেন এবং একপর্যায়ে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। জনসমাগমপূর্ণ এলাকায় প্রকাশ্যে এমন হত্যার হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি এইচ এম হোসেনের কাছে কোনো অবৈধ অস্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে এ ঘটনা উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। তাঁদের মতে, বাজারের মতো জনসমাগমপূর্ণ স্থানে এ ধরনের হুমকি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করে।

এ বিষয়ে জানতে এইচ এম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।