রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেপ্তার  ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি পেনগান উদ্ধার  ফতুল্লার মাসদাইরে ফের পুলিশের ওপর হামলা; ৫ সদস্য আহত নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী মীর শাহে আলম নির্ধারিত সময়ের আগেই হাসপাতালে পৌঁছে উপস্থিতি যাচাই, অসন্তোষ প্রকাশ; নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সবুজের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই:প্রশাসক সাখাওয়াত  শিগগিরই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হবে: শিক্ষামন্ত্রী  সজল ও সাহেদে’র নেতৃত্বে ঢাকা জিয়া উদ্যানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নজরকাড়া শোডাউন   বন্দরে এক যুবতী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার 

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি পেনগান উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পেন গান ও এর একটি খালি খোসা উদ্ধার করেছে র‌্যাব-১১।

রোববার (১৪ জুন) রাত ১টায় সদর উপজেলার নয়ামাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১১ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে ফতুল্লা নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকের একটি স্পটে কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপ থেকে একটি পেন গান ও এর একটি খালি খোসা উদ্ধার করেন র‌্যাব ১১।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা পেন গান ও তার খালি খোসা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ আরও জানিয়েছে, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।