শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া  নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জনের ঘোষণা  ভোট নির্বিঘ্নে হচ্ছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি: মেজর আয়াজ নির্বাচনী পরিবেশটা এই মুহূর্তে চমৎকার আছে: আবুল কালাম  ফতুল্লায় ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা  বন্দর উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন নির্বাচনি সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে  সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপারকাণ্ডে ভোট কেন্দ্রে জামাত-বিএনপি মুখোমুখি  সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক 

ফতুল্লায় দেশীয় অস্ত্র ও মাদকসহ দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সূত্র জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাপাতি ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন মো. সাব্বির (৩৮), তার সহযোগী মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানার আড়িয়ল ইউনিয়নের ইসলাম পাড়া এলাকার মো. জুয়েলের ছেলে মেহেদী হাসান রবিন (২৫) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মাসদাইর এলাকার ওমর খৈয়মের ছেলে মো. ইমন (৩৫)।

র‍্যাব জানায়, মো. সাব্বির একজন কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও হত্যাসহ বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে। সে ও তার সহযোগীরা ফতুল্লা থানাসহ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক কেনাবেচার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এবং গণমাধ্যমে একাধিকবার তার অপরাধমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশিত হওয়ার পর র‍্যাব নজরদারি বাড়ায় বলে জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।