শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ বন্দরে পিতা-মাতার সাথে অভিমান করে ১৫ বছরের স্কুল ছাত্রীর আত্মহত্যা  শীতলক্ষ্যাকে কীভাবে বাঁচাতে হবে, সেটাও আজকের এই প্রদর্শনী আমাদের সামনে তুলে ধরেছে: প্রশাসক সাখাওয়াত দীর্ঘদিন নারায়ণগঞ্জ-৪ আসনটি  অবহেলিত এবং সন্ত্রাসীদের ষড়যন্ত্রে জড়িত ছিল: এমপি আল-আমিন  বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি কালাম সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন চাইতে৷ গিয়ে মারধরের শিকার, থানায় অভিযোগ  নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে সেন্টাল খেয়া ঘাটে ট্রলার চলাচল,এমপি ও ডিসি’র হস্তক্ষেপ চাইলেন ইজারাদার দিদার খন্দকার 

নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মার নামাজের পর কাশীপুর কেন্দ্রীয় ঈদ মসজিদ সহ শহরের আরো ১৮ টি মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়ার আয়োজন করে মরহুমের ছোট ভাই মো.রবিন খান।

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে দোয়া ও মোনাজত পরিচালনা করেন মুফতি আমিনুল ইহসান ।

১নং বাবুরাইল তারা মসজিদ নিবাসী মৃত মো.মুসলিম আলি খান বীর মুক্তিযোদ্ধা তার বড় ছেলে মৃত মো. তানবীরা আহমেদ ফিরোজ খান।
মরহুম ফিরোজ খান সাবেক সদর থানার যুবদলের যুগ্ন আহবায়ক ছিল।

২০০৪ সালে ১২এপ্রিল কোর্ট থেকে হাজিরা দিয়ে আসার সময় উওর চাষারা এ বি সি ইন্টারন্যাশনাল স্কুলের
সামনে প্রকাশে সন্ত্রাসিদের গুলিতে তিনি নিহত হন।

নিহতের ঘটনার পর ১০জন এবং অজ্ঞত ৭-৮ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়।
তৎক্ষণাৎ ৪ জন আসামি গ্রেফতার হলেও অদৃশ্য কারণে দীর্ঘ ২২ বছর যাবত বাকি আসামীদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। মামলাটি এখনো আদালতে চলমান রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে নিহতের ছোট ভাই রবিন তার ভাইয়ের হত্যার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন প্রশাসন ও আদালতের কাছে।

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ সহ আরো ১৮ টি মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।