, , ,
শিরোনামঃ
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ: মিয়া চান-এর শোক রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ কোবরা বাহিনীর তিন সদস্য গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ রাসেল হত্যা মামলায় দুই যুবক গ্রেপ্তার আড়াইহাজারে মূল্যতালিকা ও লাইসেন্সের অনিয়মে তিন ব্যবসায়ীকে জরিমানা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের মৌন মিছিল বন্দরে পূজামণ্ডপ পরিদর্শনে কার্তিক ঘোষ, আর্থিক সহায়তা পৌঁছানোর খোঁজখবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজের শোভাযাত্রা ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুর রহমান সাগরের বিরুদ্ধে অপপ্রচার এবং তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মেহেদী হাসান রাজিব (৩০) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার রাজিব ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাদৈর মধ্যপাড়া এলাকার নজরুল ইসলাম ভূঁইয়া ও খাদিজা বেগম রানুর ছেলে। তিনি বাদৈর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক উপবিভাগীয় সম্পাদক ছিলেন। এ ছাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থীও ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রাজিব ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুর রহমান সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাগরের সঙ্গে যোগাযোগ করে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন রাজিব। এ ছাড়া বিকাশের মাধ্যমে কিছু টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় সাগর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ কাজ শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সমন্বয়ে আইটি শাখার এসআই মফিজুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করেন। পরে কসবা থানার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব অন্যদের প্ররোচনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এবং জিজ্ঞাসাবাদে দেওয়া বক্তব্যের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

এদিকে, ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডিটি কারা পরিচালনা করছেন এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আইডিটির ব্যবহার, কথিত চাঁদা লেনদেনে ব্যবহৃত বিকাশ নম্বর এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা তদন্তের আওতায় রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজিবকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।