বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণে আগুন, স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে ইপিআই টিকা অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগে নারীকে ১ মাসের কারাদণ্ড  বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার  আমরা জিরো টলারেন্সে আছি, অতীতের মতো যেন পুনরায় হকার বসতে না পারে: সাংসদ আবুল কালাম  আমরা হকার মুক্ত করি নাই, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি: মামুন মাহমুদ  হকার উচ্ছেদের সকল রেকড ভেঙ্গে  দিলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত 

ধানের শীষকে আমাদের সকলকে বয়ে নিয়ে যেতে হবে: আবুল কালাম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমরা সকলে সবাইকে চিনি। আমরা প্রত্যেকে জানি কে কী করে। আপনারা আমাকে ভালোবাসলে ধানের শীষকে ভালোবাসুন। আপনারা বেগম খালেদা জিয়ার ত্যাগকে সম্মান জানাতে হলে এ নির্বাচন উৎসর্গ করতে হবে। তারেক রহমান সকলকে হারিয়েছেন। আমরাই তার আত্মীয় স্বজন। ধানের শীষ অক্ষুন্ন থাকবে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ প্রচারণায় শহরের খানপুর হাসপাতাল থেকে শীতলক্ষ্যা বাপ্পী সড়ক পর্যন্ত নির্বাচনী গণমিছিলের সময় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, “আমরা সকলে জানি আগামী ১২ তারিখে নির্বাচন। আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করবো। ধানের শীষ আপনাদের হৃদয়ের মার্কা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গত ১৭ বছর নেতৃত্ব দিয়ে আমাদের আজকের অবস্থানে পৌঁছে দিয়েছেন। এই দীর্ঘ যাত্রায় অনেক আত্মত্যাগ স্বীকার করেছি। আল্লাহর কাছে দোয়া করি আগামী দিনে যেন একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে।”

তিনি আরও বলেন, “আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষকে মাঠ পর্যায়ে নিয়ে আসতে আমাদের নির্দেশনা দিয়েছেন। এই নির্বাচন আমাদের দেশের মানুষের জীবন, জান ও মাল রক্ষার নির্বাচন। সবকিছু এই নির্বাচনের ওপর নির্ভর করছে। আপনারা ভোটকেন্দ্রে আমাদের মা-বোনদের নিয়ে যাবেন। প্রার্থী একা কিছু করতে পারবে না। ধানের শীষকে আমাদের সকলকে বয়ে নিয়ে যেতে হবে।”

এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম আহ্বায়ক ফতেহ আলী রেজা রিপন, আবুল কাউসার আশা, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, মহানগর নেতা আবু জাফর আহম্মেদ বাবুল, আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন, মাসুদ রানা, আনোয়ার প্রধান, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদসহ মহানগর, নারায়ণগঞ্জ সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।