, , ,
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্দেশে সেলিম হোসেন দিপুর প্রশ্ন, ‘কোথাও কি ভুল হচ্ছে?’ মহানবমীতে সিদ্ধিগোপাল আখড়ায় জেলা প্রশাসক রায়হান কবির, শুভেচ্ছা বিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে যুবদল নেতা সজল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন শতবর্ষী চায়ের স্বাদ আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ ঐতিহ্য ও বর্ণিল আয়োজনে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে দশমীঘাট পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান ফতুল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিন, দিলেন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সোনারগাঁয়ে অরাজকতা সৃষ্টির সুযোগ নেই, সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে: এমপি মান্নান দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে যুবদল নেতা সজল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। এ সময় ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, ধর্মীয় উৎসব পালনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। এ দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান, আর সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর খানপুর সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিটি মণ্ডপে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মনিরুল ইসলাম সজল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে মহানগর যুবদলের নেতাকর্মীরা তাঁদের পাশে রয়েছেন বলে আশ্বস্ত করেন।

ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক অধিকারের বিষয়ে গুরুত্বারোপ করে মনিরুল ইসলাম সজল বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করি।”

তিনি বলেন, “দেশটা আমাদের সবার, তাই প্রত্যেকের অধিকারও সমান। যার যার ধর্ম সে সে পালন করবে। ধর্মীয় উৎসব পালনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না।”

সজল আরও বলেন, “আমাদের বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ।’ আমরা সবাই মিলেমিশে এ দেশে বসবাস করতে চাই। আপনারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করবেন। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তাঁর এই পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। এ সময় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, যুবদল নেতা আব্দুল হালিম, নাসের হক ইমনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।