, , ,
শিরোনামঃ
নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত রূপগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন, স্বস্তিতে হকার, পথচারী ও যাত্রী সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ আইনের রাজনৈতিক অপব্যবহার বন্ধ না হলে গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হবে: এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে ডিবির জালে ছাত্রদলের সাবেক নেতা, ইয়াবাসহ গ্রেপ্তার ২ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক চীনে দুই রৌপ্যজয়ী সাওয়ানাকে অভিনন্দন জানালেন এমপি দিপু কপ৩১-এর বৈশ্বিক মঞ্চে নারায়ণগঞ্জ সদরের জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগের প্রশংসা

দেশে মানবাধিকার এবং আইনের শাসন থেকে শুরু করে ভোটার অধিকার প্রতিষ্ঠিত করব: এড. সাখাওয়াত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এ দলের যে আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে এবং আগামী নির্বাচনে আমাদের বিএনপিকে নিয়ে জনগণের কি ভাবনা আর বিএনপি আগামীতে নির্বাচিত হলে কি করবে, তার ধারনা প্রতিশ্রুতি দেওয়ার জন্যেই এই ৩১ দফা।

আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শুধুমাত্র বাংলাদেশে নয় বিশ্বেও এটা সমাদৃত হয়েছে। আমরা এই ৩১ দফাকে রাজনৈতিক ম্যানিফেস্টোন হিসাবে ব্যবহার করতে পারি।

‎শনিবার (  ০১ নভেম্বর ) বিকেল চারটায় নগরীর চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে নারায়ণগঞ্জ সদর থানা উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, এই ৩১ দফার মাধ্যমে আমরা আগামী দিনে নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশ পরিচালিত করব। এবং দেশে মানবাধিকার এবং আইনের শাসন থেকে শুরু করে ভোটার অধিকার প্রতিষ্ঠিত করব। সকল ক্ষেত্রে আমরা গণতন্ত্রকে চর্চা করব। বিএনপিতে আমরা সবাই সুশৃংখল। এই সুশৃংখলা,আমাদের নেতা তারেক রহমানের মূল বৈশিষ্ট্য। তার এ বৈশিষ্ট্যকে ধারণ করে করেই আমরা আগামীতে চলবো।

‎নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

‎আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, মাকিত মোস্তাকিম শিপলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।