, , ,
শিরোনামঃ
বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা: ডিসি রায়হান কবির দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয়, বিএনপি তা করবে: রাজীব রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দ্বায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা সোহেল সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার  শীতলক্ষ্যা নদীর পানি এক সময় লন্ডন-ফ্রান্সে যেত, সেই নদীতে গোসল তো দূরের কথা, নৌকায়ও চলা যায়না: সাংসদ কালাম 

দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয়, বিএনপি তা করবে: রাজীব

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে। আমরা আজকে রাজপথে নেমেছি নারায়ণগঞ্জের মানুষের মাঝে যে আতঙ্ক বিরাজ করছে, সেটি দূর করার জন্য।

তাদের জানমালের নিরাপত্তার স্বার্থে এই কর্মসূচি পালন করছি। আমরা মানুষকে এই নিশ্চয়তা দিতে চাই, আপনাদের কোনো ভয় ও আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের পাশে আছে, সেই বার্তাই দিতে আমরা রাজপথে এসেছি।

‎মঙ্গলবার (২৩ জুন) সকাল এগারোটায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের “অপতৎপরতার বিরুদ্ধে”  শহরে  বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎রাজীব বলেন, “কিছুদিন যাবত নারায়ণগঞ্জসহ সারা দেশকে একটু অস্থিতিশীল করার চেষ্টা ও পাঁয়তারা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠনের ব্যানারের মাধ্যমে। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি আইন প্রয়োগকারী সংস্থার বিষয়। তারা তাদের দায়িত্ব তারা পালন করবে।”

‎রাজীব বলেন, “বিএনপির রাজনীতির দর্শন হলো বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করা। দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয়, বিএনপি তা করবে।”

‎তিনি আরও বলেন, “প্রশাসনের দুর্বলতা বা অন্য কোনোভাবে বিষয়টি আমি দেখতে চাই না। তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠন তো নিষিদ্ধই। নিষিদ্ধ কেউ যদি তাদের কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

‎মাশুকুল ইসলাম রাজীব বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে চাই। আইন সবার জন্য সমান হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে, সেই ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করাই বিএনপির উদ্দেশ্য।”

‎তিনি বলেন, “আমরা সরকারে আছি বলে যা খুশি করবো। বিগত দিনে বাংলাদেশের মানুষের মধ্যে যে ধরনের মানসিকতা তৈরি হয়েছিল, সেটার পরিবর্তন ঘটানোই বিএনপির উদ্দেশ্য। সবাই আইনের কাছে বিচার পাওয়ার অধিকার রাখে, ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে।

‎নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্য তিনি বলেন, “আজকের বিএনপির কর্মসূচির মূল কারণ হলো নারায়ণগঞ্জের মানুষের মাঝে যে আতঙ্ক বিরাজ করছিল, সেটা দূর করা। তাদের জানানো৷ যেকোনো প্রয়োজনে, যেকোনো সমস্যায় আর কেউ না থাকুক, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে।”

‎প্রশাসনেকে উদ্দেশ্য করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব রয়েছে, আমরা বিশ্বাস করি তারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করবে। মানুষের নিরাপত্তা বা শান্তি বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা তৈরি হলে সেটা দূর করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের।”

‎তিনি আরও বলেন, “আমরা প্রত্যাশা করি, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। জাতীয়তাবাদী দল হিসেবে আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের শান্তি নিশ্চিত করা।”

‎নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইঙ্গিত করে তিনি বলেন, “আপনার রাজনৈতিক অধিকার আদায়ের জন্য আপনার বক্তব্য থাকতে পারে। সেটা আপনার গণতান্ত্রিক অধিকার, আমরা তা হরণ করতে চাই না। কিন্তু কোনো অবস্থাতেই গণতন্ত্র বা স্বাধীনতার নাম করে সাধারণ মানুষের কোনো সমস্যা সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। সেই কারণেই আমরা রাজপথে অবস্থান নিয়েছি।”উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, সদস্য আব্দুল জব্বার, ওমর ফারুক শোভন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুন হাসান রোল, জেলা যুবদলের নেতা নাজমুল হক, জাহিদ, আরিফ ভূঁইয়া, শ্যামল, মহসিন ব্যাপারী, সরদার সুজন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।