, , ,
শিরোনামঃ
দুর্গাপূজায় শহীদ রিয়া গোপের পরিবারের পাশে এনসিপি নেতারা সোনারগাঁয়ে পূজামণ্ডপের নেতাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন এমপি মান্নান আমরা সবাই বাংলাদেশি, সবাই এক’— নারায়ণগঞ্জে পূজামণ্ডপে এমপি আজাদ সিদ্ধিরগঞ্জে নীট কনসার্নের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের অভিযোগ, বিসর্জন না দেওয়ার ঘোষণা রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার, নিরাপত্তা জোরদারে গুরুত্ব দুর্গাপূজার প্রতিমা বিসর্জন: নারায়ণগঞ্জে যান চলাচলে বিশেষ নির্দেশনা হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি’: সজল সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডের ৬টি পূজামণ্ডপে এমপি মান্নানের বস্ত্র বিতরণ

দুর্গাপূজার প্রতিমা বিসর্জন: নারায়ণগঞ্জে যান চলাচলে বিশেষ নির্দেশনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে আঞ্চলিক ও দূরপাল্লার বাস চলাচলে বিধিনিষেধ কার্যকর হবে। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রার জন্য নির্ধারণ করা হয়েছে পৃথক রুট। যানজট এড়াতে এবং বিসর্জন কার্যক্রম নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বুধবার দুপুর ২টা থেকে আঞ্চলিক ও দূরপাল্লার সব বাস চাঁদমারী মোড় থেকে ইউটার্ন নিয়ে ফিরে যাবে। চাঁদমারী মোড় হয়ে কোনো বাস মেট্রো হলের সামনের মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল কিংবা বঙ্গবন্ধু সড়কে (বিবি রোড) প্রবেশ করতে পারবে না।

বাস টার্মিনাল এলাকার আঞ্চলিক বাস এবং মেট্রো হল মোড়ের দূরপাল্লার বাসগুলো হাজীগঞ্জ নতুন রাস্তায় পার্কিং করতে পারবে।

এ ছাড়া নিতাইগঞ্জ থেকে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১টার আগে মণ্ডলপাড়া সেতু পার হতে পারবে না।

প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা নির্বিঘ্ন রাখতে তিনটি পৃথক রুট নির্ধারণ করা হয়েছে।

প্রথম রুটে পঞ্চবটী থেকে আসা শোভাযাত্রা চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাটে পৌঁছাবে।

দ্বিতীয় রুটে নিতাইগঞ্জ ও টানবাজার থেকে আসা শোভাযাত্রা মণ্ডলপাড়া সেতু ও ২ নম্বর রেলগেট হয়ে ঘাটে যাবে।

তৃতীয় রুটে বরফকল মাঠ ও খানপুর থেকে আসা শোভাযাত্রা মেট্রো হল মোড়, মিশনপাড়া ও চাষাঢ়া হয়ে ২ নম্বর রেলগেট দিয়ে বিসর্জন ঘাটে পৌঁছাবে।

বিসর্জন শেষে খালি যানবাহন ঘাট থেকে কাঠপট্টি রোড ও মাউরা হোটেল হয়ে মেট্রো হল মোড় দিয়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারবে। ঘাট থেকে মাওয়া হোটেল হয়ে মেট্রো হল পর্যন্ত সড়কে যান চলাচল একমুখী থাকবে। মেট্রো হল থেকে মাউরা হোটেল কিংবা কালীবাজারের দিকে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।

এ ছাড়া ২ নম্বর রেলগেট থেকে ১ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাট পর্যন্ত এবং ১ নম্বর রেলগেট থেকে কালীবাজারের দিকে একমুখী যান চলাচল করবে। এসব সড়কে বিপরীতমুখী চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

চাঁদমারী, সরকারি মহিলা কলেজ, মেট্রো হল ও গলাচিপা মোড় এবং মণ্ডলপাড়া সেতু এলাকায় ছয় আসনের বড় আকারের অটোরিকশার ইউটার্ন ব্যবস্থা অব্যাহত রাখবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। বিসর্জন কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত রুট অনুসরণ এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।