, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪, উদ্ধার ২ লাখ টাকার মালামাল রূপগঞ্জে ট্রাকভর্তি ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আপন ফুফা গ্রেপ্তার মোবাইল আসক্তি কমিয়ে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানালেন মোহাম্মদ হাতেম বন্দরে দেশীয় অস্ত্রসহ ‘মামুন ডাকাত’ গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে রয়েছে ২৯ মামলা রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বে এড.টিপু-রেজা রিপন, অভিনন্দন জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁন রেড ক্রিসেন্ট নির্বাচনে সদস্য পদে বিজয়ী ফতেহ মোহাম্মদ রেজা রিপন নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী হোসেন-টিপুর পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ জয় শিক্ষার্থীদের আগামীর পথচলায় শুভকামনা জানালেন যুবদল নেতা আরমান হোসেন

দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা ত্বরান্বিত করতে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

রোববার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবসমাজের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে আবুল কালাম বলেন, দেশ গঠনের দায়িত্ব কেবল যুবসমাজের একার নয়; বরং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে কর্মমুখী, দক্ষ এবং আত্মনির্ভরশীল জনশক্তি তৈরির বিকল্প নেই। এ ক্ষেত্রে তরুণদের প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জনের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উদ্‌যাপন উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দেশে দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। একজন মানুষের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা থাকলে তিনি যেকোনো ক্ষেত্রে সফলতা অর্জনের সক্ষমতা রাখেন। তাই তরুণদের শুধু শিক্ষিত নয়, বাস্তবমুখী দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বেকার ও কর্মহীন যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, উৎপাদনমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল বাসার। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, যুব প্রশিক্ষণকেন্দ্রের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।