, , ,
শিরোনামঃ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে সাবেক যুবদল নেতাকর্মীদের দুই মাসব্যাপী কর্মসূচি অব্যাহত উপপরিচালক পদে পদোন্নতিতে জেলা তথ্য অফিসার কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা রুপগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইএসকাফ জব্দ; ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে কম্বলবোঝাই ক্যাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার  মানুষের আস্থার জায়গাটিকে মর্যাদা দেওয়া জেলা প্রশাসনের সকলের দায়িত্ব’ : ডিসি মো: রায়হান কবির ঝড়-বৃষ্টি, কাদা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মানুষের পাশে এসে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডির সদস্য হলেন এমপি আবুল কালাম  সোনারগাঁয়ে ২৬৩ কেজি পলিথিন জব্দ ; দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা  বন্দরে অটোরিকশা চালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার  নিজের পকেটের টাকা দিয়ে অচেতন উদ্ধার হওয়া মিলিকে মায়ের কোলে ফেরালেন আনসার কমান্ডার আবুল কালাম

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে সাবেক যুবদল নেতাকর্মীদের দুই মাসব্যাপী কর্মসূচি অব্যাহত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরের সাবেক যুবদল নেতাকর্মীদের নিয়ে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছেন মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার (৮ জুলাই) মহানগরের ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চৌধুরী বাড়ী আদর্শ বাজার এলাকায় নিম, আম, কাঁঠাল ও পেয়ারা গাছ রোপণ করা হয়। এতে নেতৃত্ব দেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এ সময় বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, সাবেক সহ-সভাপতি নুরুল হক চৌধুরী দিপু, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু এবং মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে খোরশেদ বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা মহানগরের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ করব। কাঠ বা সৌন্দর্যবর্ধনের গাছের পরিবর্তে পরিবেশবান্ধব নিম ও বিভিন্ন ফলজ গাছ রোপণ করছি, যাতে পরিবেশের পাশাপাশি মানুষ এবং পশুপাখিও উপকৃত হয়।”

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফার ময়দানে নিম গাছ রোপণের বিষয়টি স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুমন ভূঁইয়া, বাহারউদ্দিন, জসিম, খালেদ, মামুন ভূঁইয়া, নুরুল্লাহ খন্দকার, আলী নওশাদ তুষার, রানা মুন্সী, মো. সুমন ভূঁইয়া, মুসা মিয়া, মো. মিঠু, মিজানুর রহমান, মো. মোমেন, নুরুল আলম, কামরুল ইসলাম, রাসেল আহম্মেদ মনির, আক্তার হোসেন জাহিদ, মনির, মহিউদ্দিন, কুতুবউদ্দিন, জসিম, মো. জামাল হোসেন, ওসমান গনি, ইসলাম মিয়া, মাহফুজুর রহমান বিল্লাল, গাজী খোকন, জুলহাস, মিজানসহ সাবেক যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।