বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনডিএ-চেয়ারম্যান রাজীব এর শোক সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রুপগঞ্জের ‘আন্ডা রফিক’ সামনে আসছে নানা অপকর্মের তথ্য  মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না: : আহমেদ আবু জাফর  রূপগঞ্জ বর্তমানে দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে: সাংসদ দিপু ভূঁইয়া ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পরকীয়ার ফাঁদে প্রবাসীর স্ত্রী: বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ১০ নং ওয়ার্ড কৃষক দলের দোয়া ও তোবারক বিতরণ  মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে নাসিক প্রশাসকের সাথে চায়না কোম্পানির মতবিনিময়  নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর

চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

সিদ্ধিরগঞ্জে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (৭ মে) চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন কার্যালয়ে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা পরিচালনা করেন চাষাড়া ইসলামিয়া চক্ষু হাসপাতাল।

চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগিতায় উক্ত চক্ষু চিকিৎসা বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

এখানে রোগীদের যেসব চিকিৎসা দেওয়া হয়েছে –
যেসব রোগীরা চোখে কম দেখে, চোখে ঝাপসা দেখা, চোখ লাল হওয়া, চোখ ফুলে যাওয়া, চোখ ব্যাথা করা, চোখ দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, যাদের চোখে পাওয়ারের সমস্যা আছে তাদেরকে সু-চিকিৎসা দিয়ে ক্যাম্পের মাধ্যমে সুলভ মূল্যে চশমা দেওয়া। যেসব চোখের রোগীরা ছানী ও নেত্রনালী অপারেশন করতে ইচ্ছুক, তাদেরকে ক্যাম্পের মাধ্যমে ৫০% ছাড়ে অপারেশন করার ব্যবস্থা করা।

এসময় উপস্থিত ছিলেন, চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মেরাজ গাজী, সাংগঠনিক সম্পাদক হাসনাত মৃধা, চাষাড়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের পরিচালক সেলিম ওসমান রনি ও রকি সরকারসহ আরো অনেকে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।