, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০৩ চাষাঢ়ায় মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, বরখাস্ত পুলিশ সদস্য আটক ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ১৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনা, ২৫ হাজার টাকা জরিমানা বন্দরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ইয়াবা ও জাল নোট উদ্ধার সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের জরিমানা নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ২কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

চাষাঢ়ায় মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, বরখাস্ত পুলিশ সদস্য আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে মেহেদী হাসান নামে এক বরখাস্ত পুলিশ সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চাষাঢ়া এলাকায় মেহেদী হাসানকে দেখে স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। এ সময় তিনি সিভিল পোশাকে ছিলেন। আটকের পর তাকে মারধরের অভিযোগও পাওয়া গেছে। পরে স্থানীয়রা তাকে চাষাঢ়া ট্রাফিক বক্সে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, মেহেদী হাসান নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

এ ঘটনায় অভিযোগকারী লেগুনাচালক ফারুক হোসেন বলেন, শনিবার রাতে তার বাড়ি থেকে বিকাশের মাধ্যমে ৪ হাজার টাকা নেওয়া হয়। তাকে ভয় দেখিয়ে বলা হয়েছিল, তার সঙ্গে ফেনসিডিল পাওয়া গেছে। পরে টাকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ফারুক হোসেনের ভাষ্য, ‘আমার মেয়ের পরীক্ষার ফি ও ঘর ভাড়ার টাকা নিয়েছে। আমার বাসায় ফোন দিয়ে বলেছে, আমার সঙ্গে ফেনসিডিল পেয়েছে। এই মিথ্যা কথা বলে বিকাশের মাধ্যমে টাকা আনিয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, রোববার বিকেলে একই কায়দায় অন্য একজনকে ভয় দেখানোর চেষ্টা করতে দেখে তিনি মেহেদী হাসানকে স্থানীয়দের সহায়তায় আটক করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান বলেন, তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েকজন তাকে ধরে মারধর করেন। কারা এবং কী কারণে তাকে মারধর করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পরে চাষাঢ়া ট্রাফিক বক্সে পুলিশের উপস্থিতিতে ফারুক হোসেনের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি মেহেদী হাসান স্বীকার করেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।’
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।