, , ,
শিরোনামঃ
শ্রমিক আন্দোলনে উসকানি ও নাশকতার আশঙ্কা, দ্রুত সমাধানে সরকারকে আহ্বান এমপি আল-আমিনের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪, উদ্ধার ২ লাখ টাকার মালামাল রূপগঞ্জে ট্রাকভর্তি ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আপন ফুফা গ্রেপ্তার মোবাইল আসক্তি কমিয়ে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানালেন মোহাম্মদ হাতেম বন্দরে দেশীয় অস্ত্রসহ ‘মামুন ডাকাত’ গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে রয়েছে ২৯ মামলা রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বে এড.টিপু-রেজা রিপন, অভিনন্দন জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁন রেড ক্রিসেন্ট নির্বাচনে সদস্য পদে বিজয়ী ফতেহ মোহাম্মদ রেজা রিপন নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী হোসেন-টিপুর পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ জয়

চারটি গার্মেন্ট পরিদর্শন করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে চারটি রপ্তানীমুখি পোশাক কারখানা পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সহ প্রতিনিধিদল।

রোববার দুপুরে ফতুল্লার জালকুঁড়ি ও বিসিক শিল্পনগরী এলাকায় গার্মেন্টস কারখানায় শ্রমিকদের সাথে কথা বলেন তিনি।

সাংবাদিকদের ড. কামাল উদ্দিন আহমেদ জানান, শ্রমিকরা ঠিক মতো মজুরি পাচ্ছে কি-না। তারা সব সুযোগ সুবিধা পাচ্ছে কি-না দেখতে পরিদর্শন করছি। আমরা মনে করি তারা ভালো থাকলে এ শিল্প আরও এগিয়ে যাবে। সারা বিশ্বে গ্রীণ ইন্ড্রাষ্টির তুলনায় আমাদের দেশে বেশী যা গর্বের ব্যাপার বলে মনে করেন তিনি। এ সময়ে শ্রমিকদের সাথে কথা বলে কর্মপরিবেশ ভালো বলে মন্তব্য করেন তিনি।

বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সারা বিশ্বে বাংলাদেশের পোশাক শিল্প একটা জায়গায় দাঁড়িয়েছে। আমরা ভালো পরিবেশ তৈরী করতে পেরেছি এবং এ পরিবেশে প্রথম স্থানে নিতে চেষ্টা করছি।

ফতুল্লা এ্যাপারেলস, আমানা নিটেক্স, এমবি নিট ফ্যাশন ও এমএস ডায়িং প্রিন্টিং এন্ড ফিনিশিং নামক চারটি কারখানা পরিদর্শনের সময়ে প্রতিনিধি দলের সাথে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষনিক সদস্য সেলিম রেজা সহ অনেকে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।