, , ,
শিরোনামঃ
এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা, তালিকায় নারায়ণগঞ্জ সদরের সাদিয়া আক্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৯ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে চিটাগাংরোডে ডি এইচ বাবুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের অবস্থান দ্বিতীয় দফার ৪ ঘণ্টার বৈঠকে বাসভাড়া নির্ধারণ ছাড়াই শেষ হলো আলোচনা আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে চিটাগাংরোডে মন্তুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ১৬০ পিস ইয়াবাসহ ফতুল্লায় নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর: জেলা প্রশাসক সর্বোচ্চ নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের আশ্বাস এসপির

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা, তালিকায় নারায়ণগঞ্জ সদরের সাদিয়া আক্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক:

সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদ থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন পেতে যাচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫৫ কর্মকর্তা। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫৫ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা দেশের বিভিন্ন উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মিজ সাদিয়া আক্তার (১৯১৫৫)। প্রজ্ঞাপন অনুযায়ী তাকেও এসিল্যান্ড পদ থেকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। পরবর্তী সময়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের আদেশ জারি করা হবে।

সাদিয়া আক্তারের পদায়ন পরিবর্তনের খবরে নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, তার স্থলাভিষিক্ত হয়ে নতুন একজন দক্ষ, অভিজ্ঞ ও জনবান্ধব কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে দায়িত্ব নেবেন এবং ভূমি সেবার মান আরও উন্নত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এটি নিয়মিত প্রশাসনিক পদায়ন প্রক্রিয়ার অংশ। এসিল্যান্ড হিসেবে নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে নতুন দায়িত্বে পদায়নের প্রক্রিয়া নেওয়া হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।