, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে রাতের আঁধারে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ৯৯৯-এ ফোনে ঘটনাস্থলে পুলিশ ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান শেখ মোহাম্মদ অপুর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোঃ নাজমুল হকের শুভেচ্ছা ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাদশার ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানালেন রেজা রিপন তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, বন্ধু আহত বন্দরে তিন অসুস্থ বিএনপি নেতার পাশে এমপি আবুল কালাম, ছুটে গেলেন বাড়িতে নারায়ণগঞ্জে সেন্ট পলস চার্চের প্লাটিনাম জুবিলী, উদযাপনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্বে আব্দুস সাত্তার ও ইমরান ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করার আহ্বান মশিউর রহমান রনির

এমপি কালামের উদ্যোগে বন্দরে পাঁচ সমাজের সম্মিলিত ঈদগাহ পুনর্নির্মাণের কাজ শুরু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে পাঁচ সমাজের মুসল্লিদের দীর্ঘদিনের সম্মিলিত নামাজ আদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কুড়িপাড়া পাঁচ সমাজের ঈদগাহের পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে এ উন্নয়নকাজ শুরু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদগাহের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউসার আশা।

কুড়িপাড়া, খোঁচেরছড়া, নয়ামাটি পূর্বপাড়া, নয়ামাটি পশ্চিমপাড়া ও সেনেরবাড়ি—এই পাঁচ সমাজের মুসল্লিদের সম্মিলিত উদ্যোগে ব্যবহৃত ঈদগাহটির পুনর্নির্মাণকে ঘিরে স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা গেছে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই ধর্মীয় স্থাপনাটির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদগাহ কমিটির সভাপতি আসাদুজ্জামান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাহ উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সোবহান, আব্দুল কাইয়ুম, ইসহাক মিয়া, মো. ফারুক, ফিরোজ আহমেদ, রমজান আহমেদ, আউয়াল গাজী ও হাজী পায়েলসহ পাঁচ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় মুসল্লিরা।

এ সময় উপস্থিত স্থানীয়রা জানান, পাঁচ সমাজের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধনের প্রতীক এই সম্মিলিত ঈদগাহ। প্রতি বছর এখানে বিপুলসংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে ঈদগাহের অবকাঠামো, পরিবেশ ও মুসল্লিদের নামাজ আদায়ের সুযোগ-সুবিধা আরও উন্নত হবে।

স্থানীয়দের প্রত্যাশা, পুনর্নির্মাণের মাধ্যমে ঈদগাহটি শুধু নামাজ আদায়ের স্থান হিসেবেই নয়, বরং পাঁচ সমাজের মানুষের ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।