রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে স্কুল ভবনের নিচতলায় এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা ; ঝুঁকিতে শত শত শিক্ষার্থী আড়াইহাজারে স্ত্রীর গলা টিপে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, স্বামী গ্রেপ্তার এনডিএ- চেয়ারম্যানকে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি তাজুল ইসলামের ফুলেল শুভেচছা এনডিএ- চেয়ারম্যানকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন ও অঙ্গ সংগঠনের ফুলেল শুভেচছা  ফতুল্লায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেপ্তার  ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি পেনগান উদ্ধার  ফতুল্লার মাসদাইরে ফের পুলিশের ওপর হামলা; ৫ সদস্য আহত নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী মীর শাহে আলম নির্ধারিত সময়ের আগেই হাসপাতালে পৌঁছে উপস্থিতি যাচাই, অসন্তোষ প্রকাশ; নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

এনডিএ- চেয়ারম্যানকে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি তাজুল ইসলামের ফুলেল শুভেচছা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম ও ৮ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ ফারুক মোল্লা।

রবিবার (১৪ জুন) রাতে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সভার আয়োজন করা হয়। এসময় নবনিযুক্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন তাজুল ইসলাম ও ফারুক মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে তাজুল ইসলাম বলেন, “মাসুকুল ইসলাম রাজিব ভাই আমাদের নারায়ণগঞ্জের রাজপথের এক অকুতোভয় জননেতা এবং তৃণমূলের প্রাণস্পন্দন। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর মতো একজন কর্মঠ, যোগ্য ও দূরদর্শী নেতৃত্বকে দায়িত্ব প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর এই নিয়োগ নারায়ণগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এক নতুন দ্বার উন্মোচন করেছে।

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য এনডিএ-এর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে নিয়মিত অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।