, , ,
শিরোনামঃ
আড়াইহাজারে বিএনপি-ছাত্রদলের দুই নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ৭ আজমেরী ওসমানের সহযোগী হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ট্যাংকে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল যুবকের, উদ্ধার করতে গিয়ে ম্যানেজারও অচেতন জাপানে সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী ফতুল্লায় ইয়াবা-নগদ ৬০ হাজার টাকা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান নাঃগঞ্জ মহানগর যুবদলের নেতৃত্বে আলোচনায় মো. হাসান, ‘উড়ে এসে জুড়ে বসা’ নয়—দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অভিজ্ঞতার দাবি সমর্থকদের বিএনপির নাম ভাঙিয়ে টাকা দাবি করলে পরিচয় প্রকাশ করুন, ব্যবস্থা নেওয়া হবে: এমপি আজাদ শিল্পকারখানায় অস্থিরতা এড়াতে মালিক-শ্রমিকের যোগাযোগ বাড়ানোর তাগিদ ডিসির সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে বৃদ্ধ চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

আজমেরী ওসমানের সহযোগী হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকা থেকে ইমতিয়াজ রহমান রাফি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তিনি আলোচিত আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত পরিবহন শ্রমিক নেতা হাজী মো. বজলুর রশীদ রিপনের ছেলে।

সোমবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে জামতলার হিরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাফিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে হাজী রিপন ও তাঁর ছেলে রাফিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁরা আদালত থেকে জামিনে মুক্তি পান। ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে রাফির বিরুদ্ধে সাত থেকে আটটি মামলা রয়েছে।

রাফির বাবা হাজী মো. বজলুর রশীদ রিপন একসময় জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। পরে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তী সময়ে তিনি জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

এর আগে ২০১৮ সালের ২৫ জানুয়ারি জামতলার বাসায় অভিযান চালিয়ে ২২০টি ইয়াবা উদ্ধারের ঘটনায় হাজী রিপন ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জামিনে মুক্তি পান রিপন।

আজমেরী ওসমানের সঙ্গে হাজী রিপনের সম্পর্ক ও রাজনৈতিক বলয় নিয়ে নারায়ণগঞ্জে বিভিন্ন সময় আলোচনা থাকলেও রাফির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে আইনগত সিদ্ধান্ত আদালতের বিষয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।