, , ,
শিরোনামঃ
বিএনপিতে ফিরতে পারেন নারায়ণগঞ্জের বহিষ্কৃত প্রভাবশালী নেতারা, নতুন রাজনৈতিক সমীকরণের আভাস সিদ্ধিরগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অগ্নিকাণ্ডে দ্রুত সহায়তায় ‘১০২’ হটলাইন, সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের উদ্যোগ ফতুল্লায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুড়ল চেয়ার-পর্দা ফতুল্লায় জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর মেহেরপুরে স্কুলছাত্রী উদ্ধার সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বন্দরে বিএনপির শোডাউন, নেতৃত্বে আবুল কাউসার আশা রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড দুই মাসের আতঙ্কের অবসান, বন্দরে পুকুর থেকে সেই কুমির উদ্ধার

আওয়ামী লীগ নেতাদের পক্ষে ওয়াকালতনামায় স্বাক্ষর করলে আইনজীবীদের কালো তালিকাভুক্তির হুঁশিয়ারি টিপুর

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের পক্ষে কোনো বিএনপিপন্থী আইনজীবী ওয়াকালতনামায় স্বাক্ষর করলে তাঁদের কালো তালিকাভুক্ত করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ বার ভবনের সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

বক্তব্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, হত্যা, সন্ত্রাস এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ তুলে টিপু বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরও দলটির নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি ২০২৪ সালের আন্দোলনে হতাহতের ঘটনা এবং সাম্প্রতিক অগ্নিসংযোগের প্রসঙ্গও তুলে ধরেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের কি লজ্জা হয় না? তোমরা পালিয়ে গিয়েছ। আবার বাংলাদেশে আসতে চাও। তোমরা তোমাদের সন্তান, নেতা-কর্মীদের নিয়ে পালিয়ে যাও। তারপরে তোমরা কী মুখে, কীভাবে এখানে আসবে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান আমাদের রেখে পালিয়ে যান নাই।”

আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সমালোচনা করে টিপু বলেন, “কিছু আইনজীবী আছে, যারা অরাজকতা সৃষ্টি করতে চায়। একসময় শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করতে দেননি। তবু এখন আইনি পেশায় আছেন। পেশাটাই করেন, অন্যকিছু করতে চাইলে তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

এ সময় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের পক্ষে বিএনপিপন্থী কোনো আইনজীবী আইনি লড়াইয়ে যুক্ত হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট আইনজীবীদের কালো তালিকাভুক্ত করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে টিপু বলেন, “গোপালগঞ্জে প্রশাসন, এমপিতে জিম্মি, খুন, অগ্নিসংযোগ করতে চান। গোপালগঞ্জ আর নারায়ণগঞ্জ এক না। নারায়ণগঞ্জে যদি কোনো বিএনপি নেতা-কর্মীর গায়ে হাত দেওয়া হয়, তাহলে তার বংশ নির্বংশ করে দেওয়া হবে। যত বড় গডফাদার হন না কেন। ভালো হয়ে যান। দেশের, জনগণের জান-মাল জিম্মি করবেন না।”

নারায়ণগঞ্জের জনগণকে শান্তিতে রাখাকে বিএনপির দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, দলের প্রতিটি নেতাকর্মী, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পাহারায় রয়েছেন। আইনজীবীদের নিজ নিজ এলাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে পাহারা দেওয়ার পাশাপাশি আদালত প্রাঙ্গণের নিরাপত্তায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে টিপু আরও বলেন, “অতি শিগগিরই অগ্নিসংযোগ, সন্ত্রাস, অরাজকতা, নৈরাজ্য যদি বন্ধ না করা হয়, আমরা নারায়ণগঞ্জ ঘেরাও করে আওয়ামী লীগারদের ঘর থেকে বের করে দেওয়া হবে।”

তাঁর বক্তব্যে একদিকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের পক্ষে আইনি সহায়তা দেওয়া নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের প্রতি হুঁশিয়ারি, অন্যদিকে নারায়ণগঞ্জে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা উঠে আসে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।