, , ,
শিরোনামঃ
বিএনপিতে ফিরতে পারেন নারায়ণগঞ্জের বহিষ্কৃত প্রভাবশালী নেতারা, নতুন রাজনৈতিক সমীকরণের আভাস সিদ্ধিরগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অগ্নিকাণ্ডে দ্রুত সহায়তায় ‘১০২’ হটলাইন, সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের উদ্যোগ ফতুল্লায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুড়ল চেয়ার-পর্দা ফতুল্লায় জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর মেহেরপুরে স্কুলছাত্রী উদ্ধার সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বন্দরে বিএনপির শোডাউন, নেতৃত্বে আবুল কাউসার আশা রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড দুই মাসের আতঙ্কের অবসান, বন্দরে পুকুর থেকে সেই কুমির উদ্ধার

আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বন্দরে বিএনপির শোডাউন, নেতৃত্বে আবুল কাউসার আশা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় এ শোডাউন অনুষ্ঠিত হয়। এতে মহানগর ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শোডাউন চলাকালে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে আবুল কাউসার আশা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে, যা নতুন কোনো ঘটনা নয়। অতীতে বিএনপি বিরোধী দলে থাকাকালে আন্দোলন-সংগ্রামের সময় বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তখন বিএনপি বারবার দাবি করেছিল, এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকলেও দায় বিএনপির ওপর চাপানো হয়েছে।

তিনি বলেন, ‘তারা বলত বিএনপি আন্দোলন করতে পারে না। এর মাধ্যমে বোঝাতে চাইত, বিএনপি জ্বালাও-পোড়াও করতে জানে না। আমাদের একমাত্র শক্তি আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসা। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া কখনো বাংলাদেশ ছেড়ে যাননি। তিনি সবসময় বলেছেন, এই দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই। তিনি কখনো অন্যায় আন্দোলনকে প্রশ্রয় দেননি।’

আবুল কাউসার আশা আরও বলেন, যেকোনো মূল্যে আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে অনেকেই আত্মগোপনে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এখন কেউ কেউ দাবি করছেন, তাঁরা মাঠে না নামলে বিএনপি পরিস্থিতি মোকাবিলা করতে পারবে না। তবে বিএনপির নিজস্ব রাজনৈতিক ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্য ধারণ করেই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যের প্রমাণ দিতে হবে। যেকোনো পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের রাজপথে সজাগ ও সতর্ক থাকতে হবে।

শোডাউনে নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।