, , ,
শিরোনামঃ
এড.সাখাওয়াতের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি রোপিত গাছের পরিচর্যার আহ্বান সোনারগাঁ উপজেলা কমিটির আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেপ্তার সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ রাসুলকে কটাক্ষের জবাব দিতে হবে নবীর আদর্শেই’: এনডিএ চেয়ারম্যান রাজীব সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর ১৫ দিনের সশ্রম কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৫ মদনপুরে আখ বিক্রি করতে বের হয়ে স্বামী নিখোঁজ, বন্দরে জিডি ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার, লুন্ঠিত স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি ও মোবাইল উদ্ধার সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪

আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র করলেন শামীম ওসমান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করেছেন এ কে এম শামীম ওসমান এমপি।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির কাছ থেকে শামীম ওসমানের পক্ষে তার ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করেন।

শামীম ওসমানের পক্ষে তার ব্যক্তিগত সহকারী মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করছেন
শামীম ওসমানের পক্ষে তার ব্যক্তিগত সহকারী মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করছেন

প্রসঙ্গত: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান ১৯৯৬ সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ-৪ আসনে আ’লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য

নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।