শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে মহানগর যুবদলের ব্যাপক প্রস্তুতি সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ পিবিআই আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখায় ৩ তদন্তকারী কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান জিমখানার শীর্ষ মাদক ব্যবসায়ী আলো গংদের নতুন কৌশলে ক্ষুব্ধ; ফের এলাকাবাসীর বিক্ষোভ বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ ৬ জন পলাতক আসামি গ্রেপ্তার  নগরীর জল্লারপাড় এলাকা থেকে সুইচ গিয়ার চাকুসহ দুইজন গ্রেপ্তার  আড়াইহাজারে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে শিশু মুন্নাসহ চারজন মারা গেছে  সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ঢালাই কাজের উদ্বোধন 

সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মো. ছারোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপেরচর এলাকার নিজ বসত ঘর থেকে মাদক বিক্রির সময় সাইদুরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার সাইদুর ওই এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে।

সোনারগাঁ থানার অতিরিক্ত পুলিশ সুপার (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃত সাইদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি সাইদুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় আরও ৮টি মাদকের মামলা রয়েছে। এর মধ্যে গত জানুয়ারি ও মে মাসেও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছিল। জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।