বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২২ টি পশুর হাটের ইজারা সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা মুসা গ্রেপ্তার পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী সোনারগাঁয়ে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা মানবতাবিরোধী অপরাধে শামীম-অয়ন-আজমেরীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বন্দরে অবৈধ দুইটি ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর  শহরের দেওভোগ এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  সোনারগাঁয়ে ১১০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার  অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন ফতুল্লায় ফারিহা গার্মেন্টসের স্টোররুমে এজিএমে’র ঝুলন্ত লাশ উদ্ধার 

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা মুসা গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মুসা আহম্মেদ নামে এক যুবদল নেতাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। এর আগে গত মঙ্গলবার (১২ মে) বিকেলে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আজিবপুরের মোড বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বিএনপি নেতা ইমাম হোসেন বাদলের সহযোগী এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নানের সমর্থক বলে জানা গেছে।

গ্রেফতার মুসা আহম্মেদ ওই এলাকার জামাল উদ্দিন ওরফে রাগী মেম্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসা আহম্মেদ নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এছাড়া তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদলের ঘনিষ্ঠ সহযোগী এবং এমপি আজাহারুল ইসলাম মান্নানের সমর্থক হিসেবে পরিচিত বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।