বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা মানবতাবিরোধী অপরাধে শামীম-অয়ন-আজমেরীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বন্দরে অবৈধ দুইটি ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর  শহরের দেওভোগ এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  সোনারগাঁয়ে ১১০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার  অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন ফতুল্লায় ফারিহা গার্মেন্টসের স্টোররুমে এজিএমে’র ঝুলন্ত লাশ উদ্ধার  বন্দরে একটি তুলোর গোডাউনে আগুন, প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি  সিদ্ধিরগঞ্জে দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসাসহ যুবককে গ্রেপ্তার   সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা ওষুধ প্রশাসনের উদ্যোগে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমানের নেতৃত্বে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোগড়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ওষুধ বিক্রিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ফার্মেসির বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ (খ), ৪০ (গ) ও ৪০ (ঘ) ধারায় মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আলভি ফার্মেসী, বলাকী ফার্মেসী, মাহমুদা মেডিসিন কর্ণার ও শিরিন ফার্মেসীকে জরিমানার আওতায় আনা হয়। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ওষুধ প্রশাসনের উপপরিচালক কে এম মুহসীনিন মাহবুবের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. কবির হোসেন।

জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।