বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পিবিআই আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখায় ৩ তদন্তকারী কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান জিমখানার শীর্ষ মাদক ব্যবসায়ী আলো গংদের নতুন কৌশলে ক্ষুব্ধ; ফের এলাকাবাসীর বিক্ষোভ বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ ৬ জন পলাতক আসামি গ্রেপ্তার  নগরীর জল্লারপাড় এলাকা থেকে সুইচ গিয়ার চাকুসহ দুইজন গ্রেপ্তার  আড়াইহাজারে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে শিশু মুন্নাসহ চারজন মারা গেছে  সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ঢালাই কাজের উদ্বোধন  সোনারগাঁয়ে শ্বাসরোধে করে সুতা ব্যবসায়ীকে হত্যা ; পরিবারের দাবি ডাকাতের হামলা আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা আনোয়ার নিহত

নারায়ণগঞ্জ পিবিআই আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখায় ৩ তদন্তকারী কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
মনির হোসেন।।  ক্লুলেস হত্যাকান্ড , ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন এবং অপহরণ মামলার ভিকটিম উদ্ধার সহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখায় নারায়ণগঞ্জ পিবিআই এর ৩ তদন্তকারী কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান করা হয়েছে। আইজি ব্যাজ প্রাপ্ত তদন্তকারী কর্মকর্তারা হলেন, এসআই(নিঃ) পুলক সরকার,এসআই (নিঃ) মোঃ জাহিদ হোসেন রায়হান ও এসআই (নিঃ) সৈয়দ দেলোয়ার হোসেন। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আইজিপি মোঃ আলী হোসেন ফকির আনুষ্ঠানিক ভাবে এই তিনজন তদন্তকারী কর্মকর্তাতে সম্মানজনক পুরস্কার আইজি ব্যাজ পরিয়ে দেন। এই বছরই প্রথম নারায়নগঞ্জ পিবিআই সর্বাধিক সংখ্যক তিনজন তদন্তকারী কর্মকর্তা আইজি ব্যাজ পুরস্কারে ভূষিত হলেন।
জানা গেছে, এস আই পুলক সরকার ক্লুলেস প্রতিবন্ধী সোহেল (৪১) হত্যাকান্ডের (যাহার সুত্র- সোনারগাঁও থানার মামলা নং-২৮, তারিখ-২০/০১/২০২৬ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) ঘটনার মূল রহস্য উদঘাটন ,হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার ও ছিনতাইকৃত আলামত (অটো রিকশা) উদ্ধারসহ মামলা তদন্ত, নিস্পত্তি, ভিকটিম উদ্ধার ও অন্যান্য কর্মদক্ষতার মূল্যায়ন পূর্বক স্বীকৃতি স্বরুপ তাকে এই ব্যাজ প্রদান করা হয়।

অপরদিকে,এসআই (নিঃ) মোঃ জাহিদ হোসেন রায়হান দুইটি মস্তকবিহীন অজ্ঞাতনামা মৃত দেহের পরিচয় সনাক্ত এবং ক্লুলেস মামলার মূল রহস্য উদঘাটন ও মূল আসামী গ্রেফতার (যাহার সুত্র যথাক্রমে আড়াইহাজার থানায় মামলা নং-১৪, তাং-১৮/১২/২৫ ইং , ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ও বন্দর থানার মামলা নং-৪৭, তাং ২৯/০৮/২০২৫ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড), বিচার শালিস বৈঠকে হাতুড়ি পেটায় হোসেয়ারী শ্রমিকের মৃত্যুর চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার (যাহার সুত্র- বন্দর থানার মামলা নং-০৭, তারিখ-০৫/১০/২০২৫ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) এবং ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মূল রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার (যাহার সুত্র- ফতুল্লা থানার মামলা নং ৫১, তাং ২৪/০৫/২০২৫ ইং,ধারা-৩০২ পেনাল কোড) মামলাসমুহের তদন্ত, নিস্পত্তি, ভিকটিম উদ্ধার ও অন্যান্য কর্মদক্ষতার মূল্যায়ন করে তাকেও আইজি ব্যাজ প্রদান করা হয়। এছাড়া এসআই (নিঃ) সৈয়দ দেলোয়ার হোসেন ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার (যাহার সুত্র- রূপগঞ্জ থানার মামলা নং-৩২, তারিখ- ১৩/০১/২০২৬ ইং, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড) ও ক্লুলেস যুবক হত্যা মামলার আসামী গ্রেফতার ও মূল রহস্য উদঘাটন (যাহার সুত্র- রূপগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০১/০৮/২০২২ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) এর মামলাসমুহের তদন্ত, নিস্পত্তি, ভিকটিম উদ্ধার ও অন্যান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে আইজি ব্যাজ প্রদান করা হয়।

উল্লেখ্য যে, পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ, বিপিএম পিবিআই নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর থেকে একের পর এক ক্লুলেস হত্যাকান্ড ও ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন, অপহরণ মামলার ভিকটিম উদ্ধার সহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় নারায়ণগঞ্জ পিবিআই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ ২০২৫ হতে ২৮ ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত পিবিআই নারায়ণগঞ্জ উল্লেখযোগ্যসংখ্যক ক্লুলেস হত্যা, ডাকাতি ও অপহরণ মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। যার ফলে এবার অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে পিবিআই নারায়ণগঞ্জ জেলা হতে একই সাথে মোট তিনজন তদন্তকারী কর্মকর্তা আইজি ব্যাজ পুরুস্কার পেলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।