, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ভুয়া RAB-এর দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার কটি-ওয়াকিটকি অসহায় পা বিকলাঙ্গ ব্যক্তির পাশে এনডিএ চেয়ারম্যান রাজীব,  বিএনপির নেতা জাকির হোসেনের মাধ্যমে এক মাসের বাজার প্রদান তিন দিন ধরে পানির পাম্প বিকল, তীব্র গরমে নাসিক ৮ নং ওয়ার্ড চৌধুরীবাড়িতে পানির জন্য হাহাকার যুবদল নেতা জোসেফ এর মমতাময়ী মায়ের মৃত্যুতে জুয়েল প্রধানের গভীর শোক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডিসি অপরাধ দমনে নাগরিক সমাজসহ সবার সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মহানগর যুবদল নেতা জোসেফে’র মমতাময়ী মা মমতাজ বেগমের মৃত্যুতে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিয়া চাঁনের গভীর শোক ফতুল্লায় আওয়ামী লীগের ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় বঙ্গবন্ধু পরিষদের নেতাসহ গ্রেপ্তার ৮ শুভ চন্দ্র দাস হত্যা: প্রধান আসামি অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪

সোনারগাঁয়ে ভুয়া RAB-এর দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার কটি-ওয়াকিটকি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া RAB সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে RAB-এর চারটি কালো কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, RAB-এর একটি আইডি কার্ড, পিস্তলের কভারসহ বিভিন্ন সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সোহেল (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। তাদের মধ্যে সোহেলের বাড়ি ঝালকাঠির নলছিটি এলাকায় এবং সাজ্জাদ হোসেন সোহাগের বাড়ি গাজীপুরে। তারা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণখান এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ নিয়মিত অভিযান ও চেকপোস্ট পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সোনারগাঁ থানার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ভুয়া RAB সদস্য পরিচয়দানকারী সোহেল ও সাজ্জাদ হোসেন সোহাগকে আটক করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) চন্দন দের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চারটি কালো রঙের RAB কটি, দুটি কালো রঙের ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার, একটি RAB-এর আইডি কার্ড, একটি Walton Android মোবাইল ফোন, একটি Redmi Android মোবাইল ফোন, ৯০টি কালো রঙের প্লাস্টিকের টাইস এবং একটি FZ-1 Version মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫) জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।