, , ,
শিরোনামঃ
হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি’: সজল সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডের ৬টি পূজামণ্ডপে এমপি মান্নানের বস্ত্র বিতরণ সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মান্নান ও জেলা প্রশাসক রায়হান কবির লিংক রোডে অটোরিকশাকে ধাক্কা দিয়ে বিভাজকে উঠল প্রাইভেটকার, আহত ৩ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ প্রধানমন্ত্রীর উদ্দেশে সেলিম হোসেন দিপুর প্রশ্ন, ‘কোথাও কি ভুল হচ্ছে?’ মহানবমীতে সিদ্ধিগোপাল আখড়ায় জেলা প্রশাসক রায়হান কবির, শুভেচ্ছা বিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে যুবদল নেতা সজল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন শতবর্ষী চায়ের স্বাদ আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ ঐতিহ্য ও বর্ণিল আয়োজনে

সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডের ৬টি পূজামণ্ডপে এমপি মান্নানের বস্ত্র বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডের ছয়টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরমান হোসেন এবং লিয়াকত আলী লেকু। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দেওয়া এসব বস্ত্র পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাদ এশা ওয়ার্ডের হাজারীবাগ পূজামণ্ডপ, লক্ষ্মী নারায়ণ পূজামণ্ডপ ও চিত্তরঞ্জন হরিসভা মন্দিরসহ ছয়টি পূজামণ্ডপে এ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজার আয়োজন ও পরিবেশ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

বস্ত্র বিতরণকালে আরমান হোসেন বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বেরও প্রতীক। বাংলাদেশে সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ, উৎসাহ ও নিরাপত্তার সঙ্গে উদ্‌যাপন করতে পারেন, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে দেওয়া এই উপহার সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির নিদর্শন। আমরা সব সময় তাঁদের পাশে থাকতে চাই এবং সুখে-দুঃখে একে অপরের সহযোগী হতে চাই।”

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করে আমাদের সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। কোনো ধরনের বিভেদ নয়, বরং পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে হবে।”

এ সময় সাবেক যুবদল নেতা জুয়েল রানা, জসিমসহ নাসিক ১০ নম্বর ওয়ার্ডের ছয়টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বস্ত্র বিতরণ ও পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ নেওয়া হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।