, , ,
শিরোনামঃ
ইউনিট কমিটি নিয়ে ক্ষোভ, মহানগর যুবদলে সহিদুল ইসলামের একক কর্মসূচি মাকসুদের ‘নাটক’ নাকি রাজনৈতিক বিরোধ নাকি জমি-সংক্রান্ত দ্বন্দ্ব? প্রধানমন্ত্রীর যাত্রাপথে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ সজল-সাহেদের নেতৃত্বে তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের শোডাউন সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে তাঁতী দলের কমিটিতে ইদ্রিস হাসানের পদ, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ আওয়ামী লীগ থেকে বিএনপিতে ভোল পাল্টানোর অভিযোগ মোমেন শিকদারের বিরুদ্ধে নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালের বারান্দা-মেঝেতেও চিকিৎসা আড়াইহাজারে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ, প্রধানমন্ত্রীর প্রতি জেলা প্রশাসকের কৃতজ্ঞতা নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জে তাঁতী দলের কমিটিতে ইদ্রিস হাসানের পদ, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্থানীয় রাজনীতিতে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের একটি কমিটিতে মোঃ ইদ্রিস হাসানের পদপ্রাপ্তি নিয়ে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিগত সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন।

প্রাপ্ত নথি অনুযায়ী, ২০২২ সালে জাতীয় শ্রমিক লীগের প্যাডে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের অনুমোদিত ২৬ সদস্যের আহ্বায়ক কমিটিতে মোঃ ইদ্রিস হাসানের নাম ২৩ নম্বর সদস্য হিসেবে উল্লেখ ছিল।

অন্যদিকে, ২০২৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের প্যাডে নারায়ণগঞ্জ মহানগর শাখার সিদ্ধিরগঞ্জ থানার পূর্বের আহ্বায়ক কমিটি বাতিল করে এক বছরের জন্য ৬৬ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে মোঃ ইদ্রিস হাসানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে।

এ নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মোঃ জুয়েল রানা। তিনি বলেন, “৫ আগস্টের আগে আওয়ামী লীগ করা লোক কীভাবে বিএনপিতে আসে, এটা আমার বোধগম্য নয়। আমি আমার অবস্থান থেকে এ বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি ও অঙ্গসংগঠনের যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ জানানো উচিত। এটা মেনে নেওয়া যাবে না।”

তবে ইদ্রিস হাসানের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তার নিজের বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের আহ্বায়ক মকবুল হোসেন ও সদস্য সচিব মোঃ নবী নূরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ মজিবুর রহমান বলেন, “এ বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। নারায়ণগঞ্জ মহানগর কমিটির মাধ্যমে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”

স্থানীয় নেতাকর্মীদের একাংশের দাবি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটিতে পদ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির পূর্বের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে কারও বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া উচিত বলে মনে করছেন তারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।