শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপি নেতা শরিফুল হাসান রোকনের শুভেচছা ও অভিনন্দন  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্যােগে আলোচন সভা,দোয়া ও তোবারক বিতরণ  সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় রাজিব’কে ফুলেল শুভেচছা জানালেন বিএনপি নেতা নাজমুল হক ও মিয়া চাঁন  ফতুল্লায় ভাড়া বাসা থেকে গার্মেন্টসকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় যুবদল নেতা আবুল বাসার বাদশার অভিনন্দন মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের কেউ না, কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি: সাংসদ কালাম

সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডের নারী কেলেঙ্কারি ও গোয়াইরা মিজান এর আঘাতে রক্তাক্ত জখম রুবেল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৮ নং ওয়ার্ড এর পাঠানটুলী নতুন আইল পাড়া এলাকার নারী লোভী ও নারী কেলেঙ্কারি গোয়াইরা মিজানুর রহমান (৪৫) এর আঘাতে মৃত আলহাজ্ব মিজানুর রহমান এর পুত্র মোঃ রুবেল (৪২) রক্তাক্ত জখম হয়। এ বিষয়ে রুবেল বাদী হয়ে  সিদ্ধিরগঞ্জ থানায় মিজানের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবীতে  একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায় ।

ভুক্তভোগী রুবেল বলেন ২৮ জুন বাদ আছর মিজান একটি প্রাইভেট কারে আমার বাসার সামনে দিয়ে যাবার সময় সে তার গাড়িটি আমার দোকানের সাটারের সাথে লাগিয়ে দিয়ে ক্ষতি সাধন করে। আমি এ বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত ও রাগান্বিত হয়ে গাড়িতে থাকা লোহার রড় নিয়ে নেমে এসে আমাকে গালাগালি করতে থাকে এবং বলে রাস্তার পাশে থাকলে এমন হবেই। আমি এর প্রতিউত্তর দিতে গেলেই তার হাতে থাকা রড দিয়ে আমাকে আঘাত করে। এবং বলতে থাকে তোর কোন বাপ আছে আসতে বল, আজ তোকে মেরেই ফেলবো। আমার চিৎকার শুনে বাসা থেকে লোকজন বের হয়ে আসলে সে সহ তার সাথে থাকা একটি ছেলে ও তার স্ত্রী গাড়ীতে উঠে দ্রুত চলে যায়।  মিজানের রডের বাড়ির আঘাতে আমি বাম হাতে, আঙ্গুলে ও পায়ে আঘাতপ্রাপ্ত হই এবং রক্তাক্ত জখম হয়ে পরিবারের লোকজন ও  এলাকাবাসী সহযোগিতায় প্রাণে বেচে গিয়ে  খানপুর হাসপাতালে প্রাথমিক  চিকিৎসা শেষে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

অপরদিকে মিজানের সাথে কথা বললে তিনি বলেন, আমি গাড়িতে বাড়ি পথে আসার সময় অসাবধান বসত গাড়ি দোকানের সাটারে লাগে। গাড়ি লাগার শব্দ শুনে রুবেল ও তার ভাই লাঠি নিয়ে আমাকে মারতে আসে। তাদের লাঠির আঘাত আমার স্ত্রীর শরীরে ও আমার উপর পড়লে আমি সেই লাঠি কেড়ে নিয়ে তাদের উপর মারতে থাকি। আমি কোন অন্যায় করিনি। বাংলাদেশের যে কারো কেন সয়ং প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেও আমার কিছু হবেনা। আমি গাড়ির রোড পারমিট দেই রোড়ে গাড়ি চলতে গেলে কিছুর সাথে লাগলে সমস্যা নেই। আমিও থানায় অভিযোগ করেছি। দেখি কার ক্ষমতা কতটুকু।

স্থানীয় এলাকার লোকজনের সাথে মিজানের বিষয়ে কথা বলে জানা যায় যে, দীর্ঘ কয়েক বছর আগে মিজানের পরিবার এখানে বসতি শুরু করে। তার পিতা একজন ভালো মানুষ ছিলেন কিন্তু মিজান তার পিতার কোন আদর্শ পায়নি। বরং মিজান উল্টো চরিত্রের। মিজান একজন নারী লোভী ও বদমেজাজি লোক। তার আচার আচরণ ও স্বভাব ভালো  না। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।  সে টাকার ক্ষমতায় প্রভাবশালীর সাথে সক্ষতা তৈরি করে সেই প্রভাবে এলাকার নিরীহ মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। এ পর্যন্ত এলাকার অনেক সাধারণ ও নিরীহ মানুষকে সে মারধোর করেছে। শুধু তাই নয় তার হাতে নির্যাতিত হয়েছে মসজিদের মুসল্লীও। তার রয়েছে নারীদের প্রতি লোভ লালসা। একজন হিন্দু সম্প্রদায়ের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। পরবর্তী বিয়ে না করে তাকে ভয় ভীতি দেখিয়ে কিছু টাকা হাতে ধরিয়ে বিদায় করে দেয়।

এলাকার লোকজন ও ভুক্তভোগীর দাবী অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত মামলা দায়ের করে তাকে আইনী ভাবে শাস্তির ব্যবস্থা করা হোক। তার অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ট।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা  সিদ্ধিরগঞ্জ থানার এএসআই কামাল বলেন, অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে।  তদন্ত শেষে উর্ধ্বতন কর্মকতাদের সাথে আলোচনা করে  যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।