নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
শোক বার্তা:
নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ ডটকম’-এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মাতৃবিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।
বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মাসুকুল ইসলাম রাজীব বলেন, আমি মরহুমার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মাতৃবিয়োগের এই অপূরনীয় ক্ষতি ও গভীর বেদনা সহ্য করার শক্তি আল্লাহ্ তা’আলা পরিবারটিকে দিন।তানভীর হোসেনের এই দুঃসময়ে আমরা তাঁর পরিবারের পাশে আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন।
উল্লেখ্য, গত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক তানভীর হোসেনের মমতাময়ী মা’ শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply