, , ,
শিরোনামঃ
আড়াইহাজারে নাদিম হত্যা: ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি বন্দরে ঝুটের গুদামে আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ৯৩টি দুর্গাপূজায় গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ৬২ বিজিবি অধিনায়কের আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার, উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার দুঃস্থদের পাশে নারায়ণগঞ্জ জেলা কৃষকদল নেতা সেলিম হোসেন দিপু, বারদীতে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ হবে সবার, তরুণদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় সাহেদ আহমেদের নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও মাদক

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। এ সময় হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান সাংবাদিক নেতারা।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজ জাহিদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর সম্পাদক কবিরুল ইসলাম, দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহমেদ বাঁধন, রফিকুল্লাহ রিপন, মঞ্জুর রহমান বকুল ও মামুনুর রশিদ মুন্না।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সহসভাপতি পিয়ার চাঁন ও সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, প্রচার সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক সুমন, মো. সোহেল রানা, পি এম আজিজসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করা কেবল একজন ব্যক্তির ওপর সহিংসতা নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর গুরুতর আঘাত। সত্য প্রকাশ এবং অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে কোনো সাংবাদিককে প্রাণ দিতে হলে তা গণতান্ত্রিক সমাজ ও স্বাধীন গণমাধ্যমের জন্য গভীর উদ্বেগের বিষয়।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিরাপদ করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার মতো ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এসব অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না গেলে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

কর্মসূচি থেকে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।