রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা জমে উঠেছে চাষাড়া লিংক রোডের পাশে সবুজবাগ মাদ্রাসা মাঠে বিশাল গরু-ছাগলের হাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুুতি র‍্যাব-১১’র অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়াত ৫ জন গ্রেপ্তার  ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ আমার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ধমক দিয়েছি, ভিডিওতে আংশিক ঘটনা, প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে: এড. টিপু শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল রামিসার হত্যাকাণ্ড অসুস্থ সমাজের নির্দেশক : ওবায়দুর রহমান মৃধা

সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহতে তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেন – ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার। রোববার (৪ মে) বেলা তিনটার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে নির্মিত “প্রতিরোধ স্তম্ভ” দখল করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট-বালু-পাথরের ব্যবসা চালিয়ে আসছে। এই অবৈধ দখল ও ব্যবসার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা।

আহত মিলন বিশ্বাস হৃদয় জানান, “প্রতিরোধ স্তম্ভ ঘিরে কারা ব্যবসা করছে তা জানার জন্য আমরা সেখানে যাই। ছবি তোলার পর স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় হঠাৎ সালাউদ্দিন, জাকির হোসেন ও আরও ৫-৬ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরিচয় দেওয়ার পরও তারা হামলা থামায়নি। আমাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং আমাদের একটি দোকানে আটকে রাখে।”পরে সহকর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হামলার নেতৃত্বদানকারী সালাউদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন সাংবাদিকরা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন। এবং সাথে সাথে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন। আজ সোমবার ৫ ই মে মানবিক জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশে এন ডি সি মোহাম্মদ তামশিদ ইরাম খান ও নাজির মোঃ কামরুল ইসলাম ৩০০ সজ্জা হাসপাতাল খানপুর মিলন বিশ্বাস হৃদয় কে দেখতে যান এবং খোঁজ খবর নেন। সাংবাদিকের ওপর আক্রমণকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক এবং খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।যাতে আর কোন দিন কোন সাংবাদিকের উপর কোন সন্ত্রাসীরা হামলা করতে না পারে।
জেলা প্রশাসন সব সময় সাংবাদিকদের পাশে থাকবে বলে জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।