, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অবৈধ ইজিবাইক চলাচলের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস নারায়ণগঞ্জে পিস্তল, হেরোইন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত দুর্গাপূজা উপলক্ষে এমপি আবুল কালামের সঙ্গে পূজা উদযাপন ফ্রন্ট নেতার সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ১০৫ জন গ্রেপ্তার, মাদকসেবী ৭৬ অসুস্থ বিএনপি নেতা মেজবাহ উদ্দিন স্বপনকে দেখতে হাসপাতালে আবুল কাউছার আশা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকার একটি পরিত্যক্ত দোকানকোঠা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল কামসাইর এলাকায় অভিযান চালায়। এ সময় মো. ইসমাইল মিয়ার একটি পরিত্যক্ত দোকানকোঠা থেকে ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কামসাইর মধ্যপাড়া এলাকার মো. ইসমাইল মিয়া (২৮), মোল্লাপাড়া এলাকার মো. মাসুদ রানা (২৫), টেকবাড়ি এলাকার মো. ফরহাদ মিয়া (২২) এবং বড়বাড়ি এলাকার ওসমান গনি (২৭)। তারা সবাই রূপগঞ্জ থানার কামসাইর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।