, , ,
শিরোনামঃ
অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা: ডিসি রায়হান কবির দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয়, বিএনপি তা করবে: রাজীব রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দ্বায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা সোহেল সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার 

রূপগঞ্জে মাদক বিরোধী অভিযান ৩২০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশের ‘গ’ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তাররা হলেন, ওই এলাকার মৃত জজ মিয়ান স্ত্রী জোসনা বেগম (৪৬) ও মো. সোবহানের ছেলে মো. তালহা জুবায়ের (২৫)।

সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় মাদক ব্যবসায়ী জাহিদ হাসান জনি’র বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক ব্যবসায়ী জাহিদ হাসান জনি বিপুল পরিমান মাদক টয়লেটে ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ জাহিদ হাসান জনি’র মা জোসনা বেগমের রুমে তল্লাশী চালিয়ে ৩২০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানে জোসনা বেগম ও জনির সহযোগী তালহা নামে দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, জাহিদ হাসান জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।