নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দরে রাসেল (৩৬) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার সুজাউদ্দিন মিয়ার ছেলে শাওন (২০) এবং চুনাভূরা এলাকার শফিক মিয়ার ছেলে সাব্বির (২১)।
নিহত রাসেল বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বন্দর থানার দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পেছনে একটি নির্জন স্থানে রাসেল হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগে শাওন ও সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, রাসেল হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply